শিশুর পিতৃপরিচয় জানতে তিন অভিযুক্তের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৩ পিএম

গাজীপুরের বহুল আলোচিত শিশুর পিতৃপরিচয় চুড়ান্ত করতে ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন প্রধান, তার ভাই ওবায়দুল প্রধান ও কথিত স্বামী রইজ উদ্দিনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার সিআইডি'র ল্যাবরেটরীতে ভিকটিম ও তার সন্তানের ডিএনএ পরীক্ষা করানো হয়েছে।

উল্লেখ্য, ধর্ষনের শিকার হওয়া এক নারীর বাবা কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে তার মেয়েকে ধর্ষণ, ধর্ষণের পর গর্ভবতী হয়ে সন্তান প্রসব এবং পরবর্তীতে মেয়েকে তার হেফাজত থেকে অপহরণ করে নেয়ার অভিযোগ তুলে এবং মেয়ের সন্তানের পিতৃ পরিচয় শনাক্ত করতে গাজীপুরের আদালতে মামলা দায়ের করেন। 

পরে আদালত থেকে এই মামলার তদন্ত কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয় গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) -এর উপর। 

সোমবার পিবিআই এর গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, ভিকটিমের জবানবন্দী গ্রহণের পর আদালত ভিকটিম ও তার সন্তান এবং ওই তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশনা দেয়। সেই নির্দেশনা অনুযায়ী তাদের সবার ডিএনএ পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফলাফল নির্ধারণ করতে ঢাকার সিআইডি'র ল্যাবরেটরীতে ফরেনসিক বিশেষজ্ঞরা তাদের নমুনা সংগ্রহ করেছেন।

সোমবার সকালে পিবিআই'য়ের হেফাজতে গাজীপুর থেকে অভিযুক্ত কাপাসিয়া সদর থানা চেয়ারম্যান শাখাওয়াত হোসেন প্রধান, তার ভাই ওবায়দুর প্রধান ও ভিকটিমের কথিত স্বামী ময়মনসিংহের তারাকান্দা থানার মৈলানকান্দা গ্রামের রইজ উদ্দিন রোহিতের ডিএনএ পরীক্ষা করানোর জন্য ঢাকায় নেয়া হয়। পরে আবার গাজীপুরে ফেরত আনা হয়েছে। 

আরও পড়ুন: করোনায় একদিনে শনাক্ত ৭০০ ছাড়ালো, মৃত্যু ছয়

পুলিশ সুপার আরও জানান, আশা করা হচ্ছে, খুব দ্রুতই এই ডিএনএ পরীক্ষার ফলাফল পাওয়া যাবে এবং ফলাফল পাওয়ার পর তারা আদালতে প্রতিবেদন দাখিল করবেন।

পিবিআই'র ইন্সপেক্টর হাফিজুর রহমান জানান, কয়েকদিন আগে ভিকটিম ও তার সন্তানের ডিএনএ পরীক্ষা করানো হয়। পরীক্ষার পর নিরাপত্তা জনিত কারণে সরকারি হেফাজতে রাখতে তাদের পাঠানো হয় নগরের কোনাবাড়ীর সরকারি নিবাসে।


একাত্তর/আরবিএস  

সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর