দুই গার্মেন্টসকর্মীর হাতাহাতিতে একজনের মৃত্যু, আটক অন্যজন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০১:২১ পিএম

কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডের উনাইশার এলাকায় দুই গার্মেন্টসকর্মীর মধ্যে হাতাহাতির ঘটনায় আহত মাহমুদা বেগম (৪০) হাসপাতালে নেয়ার পথে মধ্যে মারা গেছেন। ঘটনাস্থল থেকে অপর নারী গার্মেন্টসকর্মী রাহিমা বেগমকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর উনাইসার এলাকায় এ ঘটনা ঘটেছে। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, নিহত মাহমুদা বেগম কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের মেটংঘর গ্রামের সেলিম মিয়ার মেয়ে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাহিমা বেগম ও মাহমুদা বেগম উনাইশার এলাকায় একটি মেস নিয়ে ভাড়া থাকতেন। তারা দু'জনেই কুমিল্লা ইমপোর্ট এক্সপোর্ট জোন (ইপিজেড) এ একটি কোম্পানিতে চাকরি করেন। সোমবার সকালে ঘর ঝাড়ু দেয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগে। এতে তারা চুলাচুলি করার একপর্যায়ে মাহমুদ গুরুত্বর আহত হন।

আরও পড়ুন: গ্রহাণুকে সজোরে ধাক্কা দিলো ‘ডার্ট’ মহাকাশযান, তারপর…

কুমিল্লা ইপিজেড ফাড়িঁর ইনচার্জ মোখলেছুর জানান, চুলাচুলির একপর্যায়ে মাহমুদা আহত হলে তাকে হাসপাতালে নেন বাড়ির মালিক। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আমরা মরিয়মকে আটক করেছি।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন নাফিজ ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ডিউটি ডাক্তার মাহমুদাকে মৃত ঘোষণা করলে তারা আর হাসপাতালের ভেতরেও আসেনি। মাহমুদা হাসপাতালে আনার পথেই মারা গেছেন। তারা বাইরে থেকেই মরদেহ নিয়ে চলে গেছেন।


একাত্তর/আরবিএস  

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর