চালু হচ্ছে সুইজারল্যান্ডভিত্তিক কেমিক্যাল কারখানা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৪ পিএম

বাংলাদেশে চালু করতে যাচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিকা বাংলাদেশ লিমিটেড।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ইকোনোমিক জোনে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কারখানাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে কারখানার উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এক্সিকিউটিভ চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেঘনা গ্রুপের পরিচালক তানজিমা বিনতে মোস্তফা, ঢাকাস্থ সুইজারল্যান্ডের এম্বাসেডর মিস নাটালি চুয়ার্ড এবং সিকা বাংলাদেশ লিমিটেডের মহা ব্যবস্থাপক সঞ্জীবন রায় নন্দী।

সিকা বাংলাদেশ লিমিটেডের কেমিক্যাল কারখানার শাখা রয়েছে বাংলাদেশসহ ১০৩টি দেশে। বাংলাদেশে এটি তাদের ১০০ তম প্রতিষ্ঠান।

আরও পড়ুন: জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করলো হামলাকারীরা

বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, সুইজারল্যান্ডের এটি বাংলাদেশে তাদের প্রথম বিনিয়োগ। আমরা আশা করতে পারি প্রাইভেট জোনে আরো বিনিয়োগ হলে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ সালের মধ্যে ১০০টি ইকোনোমিক জোন তৈরি হবে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর