নাটোরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১২:১৩ পিএম

নাটোর শহরে দুই সহোদর ভাইবোনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের উত্তর বড়গাছা জলারপাড় মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত ভাইবোন নোভা আক্তার (৮) ও সম্রাট (৭) ওই এলাকার শিমুল হোসেনের সন্তান।

নিহত শিশুদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২ টায় বাসায় খেলাধুলা করছিল সহোদর ওই দুই ভাইবোন । তাদের মা রিতা বেগম রান্না শেষে বাচ্চাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে দুপুরে তাদের খোঁজে শহরে মাইকিংও করা হয় ।

স্থানীয়রা জানান, পরে বিকাল পাঁচটার দিকে বাসার পাশের ডোবায় তাদের ভাসতে দেখে প্রতিবেশীরা তাদের মরদেহ উদ্ধার করেন। 

আরও পড়ুন: নয়দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুদের পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 


একাত্তর/জো 

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর