চার বিঘা জমির বেগুন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০২:০৭ পিএম

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার নতুনচর খাড়াকান্দি এলাকার নিরীহ কৃষক আবুল কালামের চার বিঘা ফসলি জমির বেগুন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী কৃষক ও তার পরিবার সংবাদ সম্মেলন করেছেন। 

সংবাদ সম্মেলনে অভিযোগ করে কৃষক আবুল কালাম বলেন, বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে তার বেগুন ক্ষেতে গিয়ে দেখতে পান চারবিঘা জমির সব গাছ কেটে ফেলে রেখেছে। বিষয়টি স্থানীয়দের জানান সাথে সাথে। পরে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যকেও অবগত করে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। 

তিনি আরও বলেন, প্রায় ২০ লক্ষ টাকার বেগুন চাষ হয় এই জমিতে। লোকজনের কাছ থেকে টাকা ধার করে জমিচাষ করেন এবং ফসল বিক্রি করে তিনি তা পরিশোধ করেন প্রতিবছর। এই ক্ষতিতে তার পথে বসা ছাড়া আর কোন উপায় নেই এ বছর। 

বেগুন গাছ কেটে ফেলে ফসল নষ্ট করায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

স্থানীয়রা জানান, নিরীহ কৃষক আবুল কালাম বেগুনের ফসল প্রতিবছর করেন। তার ফসলের এত বড় ক্ষতি যারা করলো, তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক মামুনুর রশীদ জানান, জমির ফসল নষ্ট করার বিষয়ে একটি অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


একাত্তর/জো

কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
একটি দল জুলাইকে তুচ্ছতাচ্ছিল্য করলেও জনগণের ঠেলায় পড়ে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শ্রীলঙ্কাকে ধসিয়ে দেওয়ার পর এবার রাওয়ালপিন্ডিতে ইংলিশ সিংহদেরও রীতিমতো চাবুক পেটা করল পাকিস্তান! ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ঘরের মাঠে ইংল্যান্ডকে ৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ঢিলে দুই পাখি...
কঠোর নিরাপত্তা বলয় ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন এক চালান। বুধবার সকাল ১০টার পরপরই ইউরেনিয়াম বহনকারী বিশেষ...
প্রধানমন্ত্রীর সফরকালে বিমানবন্দরে অসৌজন্যমূলক ও প্রটোকলবিরোধী আচরণের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাৎক্ষণিক প্রত্যাহার (স্ট্যান্ড রিলিজ) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা...
বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, সম্প্রসারণ কাজ পর্যালোচনা এবং প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনসহ দিনব্যাপী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে যোগ দিতে বৃহস্পতিবার দেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর