হতভাগ্য অনেক মানুষের ঠিকানা বয়স্ক কেন্দ্র

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০১:০৮ পিএম

স্নেহ-ভালোবাসা, মায়া- মমতায় নিজের সংসার গড়েন মানুষ। কিন্তু কখনো কখনো সেই বন্ধন ছিঁড়ে কাউকে কাউকে চলে যেতে হয় সংসার নামের বৃত্তের বাইরে। 

খরস্রোতা নদীর মতো চলতে চলতে শেষ বয়সে গিয়ে কারো কারো জীবন থমকে দাঁড়ায়। তেমনই কিছু অভাগা মানুষের ঠিকানা এখন গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। 

দুই সন্তানকে বিদেশে পাঠিয়েছেন আর দুই সন্তানকে পড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নিজেও পড়েছিলেন এই বিদ্যাপীঠেই। 

ব্যবসা ও সংসার জীবন বেশ ভালোই চলছিল সোনারগাঁওয়ের রফিকুল ইসলামের। ব্যবসা করে সারা জীবনে ভাড়া বাসায় থাকলেও জমিয়েছিলেন কমপক্ষে এক কোটি টাকা। 

সবই গচ্ছিত রেখেছিলেন জীবনসঙ্গী স্ত্রীর কাছে। স্ত্রী-সন্তানরা পাড়ি জমিয়েছেন বিদেশে। নিঃস্ব, নিঃসঙ্গ বৃদ্ধ মানুষটির তাই ঠাঁই হয় গাজীপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। 

জীবনের গোধূলি লগ্নে এমন পরিস্থিতি শুধু রফিকুলের নয়। এমন অনেক বৃদ্ধ-বৃদ্ধা অবহেলিত, হয়ে সমাজে প্রতিষ্ঠিত সংসারের মায়ার বাঁধন ছিঁড়ে বাধ্য হয়েছেন এই কেন্দ্রে আশ্রয় নিতে।

কারও আবার সংসার পাতাই হয়নি, প্রেমিকা বিত্তশালী পুরুষের হাত ধরে চলে যাওয়ার কারণে। তাদের জীবনের শেষ আশ্রয়স্থল গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্র।

এমন অসহায় মানুষও এখনো রয়েছেন যার সহোদর বিশিষ্ট শিল্পপতি। শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে নামধামও রয়েছে দেশের শীর্ষ পর্যায়ে।

তেমন পরিবারের বয়স্ক লোকও জীবনের ফেলে আসা সুখের দিনগুলোর স্মৃতিকথা চাপা দিয়ে বয়স্ক কেন্দ্রের চার দেয়ালের ভেতরে আবদ্ধ হয়ে শেষ নিঃশ্বাসের প্রহর গুনছেন।

মাদার তেরেসার উদ্বোধন করা এই কেন্দ্রটি চলছে ১৯৯৪ সাল থেকে। বেসরকারি একটি কোম্পানির তত্ত্বাবধানে কেন্দ্রে ঠাঁই হয়েছে ৯৯ জন বৃদ্ধ আর ৯৭ জন বৃদ্ধার। 

ভরণ পোষণ না দেয়া কিংবা অবহেলার অভিযোগ এনে সন্তানদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবার অধিকার আছে বৃদ্ধ বাবা মায়ের। 

আরও পড়ুন: আন্তর্জাতিক প্রবীণ দিবসে সহনশীলতার ঢাকা

কিন্তু বয়স্ক কেন্দ্রের এই মানুষগুলো কেউই চান না এমন লড়াইয়ে যেতে। মন থেকে শুধু চান ভালো থাকুক প্রিয়জন।  

পাহাড়সম কষ্টের পাথর বুকে চাপা দিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান তারা। নিজেদের মনে সুখ-শান্তি না থাকলেও তারা চান, প্রিয়জনেরা ভালো থাকুক, শান্তিতে থাকুক।


একাত্তর/এসজে

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর