স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৬:১১ পিএম

বগুড়ার আদমদীঘিতে বিয়ের ছয় মাসের মাথায়ই যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। 

এ ঘটনায় রোববার (২ অক্টোবর) দুপুরে নিহত গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। 

এর আগে, শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

জানা গেছে, নিহত গৃহবধূ সৈয়দা সারাহ আহমেদ প্রিয়াসা (২৩) আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ডহরপুর গ্রামের আনোয়ারুল হক পল্টুর ছেলে নাসরুল হকের স্ত্রী ও নওগাঁ মাস্টারপাড়ার সৈয়দ জসিম উদ্দীন আহমেদের কন্যা। 

প্রিয়াসার মা ইয়াসমিন আহম্মেদ অভিযোগ করে বলেন, মাত্র ছয় মাস আগে এ বছরের ১০ মার্চে তাদের কন্যার বিয়ে হয় বগুড়ার আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ডহরপুর গ্রামের আনোয়ারুল হক পল্টুর ছেলে নাসরুল হকের সাথে। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর তাদের কাছে ১০ লক্ষ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় মাঝেমাঝেই প্রিয়াসাকে মারপিট ও নির্যাতন চালাতো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। 

তিনি আরও জানান, এর জের ধরেই শনিবার সন্ধ্যায় প্রিয়াসাকে মারপিটের পর শ্বাসরোধ করে হত্যা করে হত্যা করেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমনকি হত্যার পর তার মরদেহ দীর্ঘক্ষণ ঘরে ফেলে রাখেন তারা। পরে থানা পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, নিহত গৃহবধূ প্রিয়াসার মা বাদি হয়ে দুপুরে প্রিয়াসাকে যৌতুকের দাবিতে মারপিট ও শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামী নাসরুল হক ও শ্বশুর আনোয়ারুল হকের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি প্রিয়াসার স্বামী নাসরুল হককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান ওসি।


একাত্তর/জো

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর