নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০৭:৩১ পিএম

করোনা মহামারির কারণে দুই বছর পর নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত হলো।

নগরীর চাষাঢ়া রাম কৃষ্ণ মিশন আশ্রমে সোমবার (৩ অক্টোবর) বেলা এগারটা থেকে শুরু হওয়া কুমারী পূজায় হিন্দু সম্প্রদায়ের শত শত পুণ্যার্থী অংশগ্রহণ করেন।

আজ সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই পুণ্যার্থীরা রামকৃষ্ণ মিশন আশ্রমে আসতে শুরু করে। প্রদীপ জ্বেলে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে সাত বছর বয়সী এক শিশুকে দেবীর আসনে বসিয়ে তার চরণে প্রণাম করে পুজো করা হয়। মন্ত্র পাঠের মধ্যদিয়ে পুণ্যার্থীরা করজোড়ে দেবীর কাছে শান্তি কামনা করেন।

এবার কুমারী দেবীরূপে মণ্ডপে অধিষ্ঠিত হয় দেওভোগ ভূইঁয়ারবাগ এলাকার বিদ্যা নিকেতন হাই স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী মিষ্টু চক্রবর্ত্তী।

মিষ্টু চক্রবর্ত্তী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৪নং ওয়ার্ডের দেওভোগ এলাকার দীপঙ্কর চক্রবর্ত্তী ও সম্পা রাণী চক্রবর্ত্তীর কন্যা।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

শাস্ত্র মতে, প্রতিটি মেয়ের মাঝে মা বিরাজমান। সেটা জেনে কুমারী পূজা করা হয়। শিশুদের মধ্য থেকেই ভগবান আর্বিভূত হয়। তাই শিশুদের মন নিষ্পাপ বলে পূজা করা হয়।


একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর