নড়াইলে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০৮:৪৫ পিএম

নড়াইলে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে চয়ন বিশ্বাস নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত করেছেন আদালত। 

সোমবার (৩ অক্টোবর) বিকালে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সানা মোঃ মাহ্রুফ হোসাইন এ দন্ডাদেশ প্রদান করেন। 

মামলার বিবরণে জানা গেছে, দন্ড প্রাপ্ত যুবকের নাম চয়ন বিশ্বাস। সে নড়াইল শহরতলীর কোড়গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে। 

চয়ন পূর্ব-পরিচয়ের সূত্র ধরে নড়াইল পৌরএলাকার কুড়িগ্রামের এক কলেজ ছাত্রীকে ২০১৯ সালের ৩১ অক্টোবর সন্ধ্যায় ধর্ষণ করে। 

এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে চয়নের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করেন। 

পুলিশ পরবর্তীতে মামলাটি তদন্ত শেষে অসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার বিচারিক প্রক্রিয়া চলাকালে মোট ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে চয়নের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমান হওয়ায় যাবজ্জীবন কারাদন্ড বিশ হাজার টাকা জরিমানার অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। 

রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।


একাত্তর/এআর

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর