পদ্মার এক বাগাইড় ২৪ হাজারে বিক্রি

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১২:৪২ পিএম

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২০ কেজি একশ' গ্রাম।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে জেলে সাত্তার হলদারের জালে মাছটি ধরা পরে। এ সময় মাছটিকে স্থানীয় আড়তে নিয়ে আসলে এক নজর দেখতে ভিড় করে স্থানীয় উৎসুক জনতা।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া জানান, মঙ্গলবার ভোরে পদ্মায় জাল ফেলে জেলে সাত্তার হলদার পরে সকাল পৌনে আটটার দিকে মাছটি ধরা পড়ে। মাছটিকে আড়তে নিয়ে আসলে নিলামে এক হাজার দুইশ' টাকা কেজি দরে মোট ২৪ হাজার টাকায় তিনি কিনে নেন। সেই সাথে মাছটিকে বিক্রির জন্য ঢাকার বড় বড় ব্যাবসায়ীর সাথে যোগাযোগ করা হচ্ছে। আপাতত মাছটিকে ফেরিঘাটের পল্টুনের সাথে বেধে রাখা হয়েছে।

image

আরও পড়ুন: টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলার ডুবি, ৩৪ রোহিঙ্গা উদ্ধার

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো: রেজাউল শরিফ জানান, পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে এ বছর বেশ কিছু বড় আকৃতির মাছ ধরা পড়েছে। আগামী ৭ অক্টোবর থেকে আবার পদ্মা ইলিশ রক্ষা অভিযান হবে। এ সময়ে বড় মাছ পেয়ে জেলেরা উপকৃত হচ্ছে।


একাত্তর/আরবিএস  

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির একটি বড় ঢাঁই মাছ। বিশাল এই মাছটি বিক্রি হয়েছে ১ লাখ তিন হাজার ৯৬০ টাকায়।
বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে বিতণ্ডার জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী। হত্যার পর স্বামী নিজেই আবার থানায় গিয়ে উপস্থিত হয়ে দেন ঘটনার বর্ণনা।
শেরপুরের শ্রীবরদীতে প্রজেক্টের পুকুরে বিষ দিয়ে সাকিব আল হাসান সাকিব নামে এক উদ্যোক্তার প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর