মোটরসাইকেলে গাড়ির ধাক্কায় নারী নিহত, আহত স্বামী-সন্তান

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৯:০২ পিএম

বগুড়ার আদমদীঘিতে পূজামণ্ডপ ঘুরে ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তার স্বামী ও সন্তান। 

সোমবার (৩ অক্টোবর) রাত ১০ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির মুরইলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত নারীর নাম সুমি (৩০)। আহত হয়েছেন তার মোটরসাইকেল চালক স্বামী কাঞ্চন (৩৮) ও দুই বছরের সন্তান সুকর্ণ। আদমদীঘি পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী ও উপজেলার কাঞ্চনপুর গ্রামের বিনয় চন্দ্র মোহন্তের ছেলে কাঞ্চন। চাকুরীর সুবাদে আদমদীঘি সদরে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলো কাঞ্চন পরিবার।

পুলিশ ও পরিবার জানায়, বিকেলে স্ত্রী ও সন্তান নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ী কাঞ্চনপুরসহ বেশ কিছু পূজামণ্ডপ ঘুরে রাতে আদমদীঘি ফিরছিলেন। পথে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডে পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। স্থানীয়রা অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন এবং বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। 

আরও পড়ুন: নোয়াখালীতে ৬০০ পিস ইয়াবাসহ দুইজন আটক

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, কাঞ্চন ও তার দুই বছরের সন্তান সুকর্ণের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সুমির মৃত্যুর ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 


একাত্তর/জো 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর