আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ ইউনিটের উৎপাদন শুরু

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১১:২৭ এএম

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। 

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা নাগাদ ইউনিটগুলোর উৎপাদন শুরু হয়েছে বলে জানান আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) আবু হায়াত মো. বদিউদজ্জামান।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, এতে আশুগঞ্জ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে৷ চালু ইউনিট গুলো হলো আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৫০ মেগাওয়াট গ্যাস ইঞ্জিন ইউনিট, ১৯৫ মেগাওয়াটের ইউনাইটেড এনার্জি লিমিটেড ও বেসরকারি ৫৩ মেগাওয়াট আশুগঞ্জ পিসিশন এনার্জি লিমিটেড , ৫১ মেগাওয়াট আশুগঞ্জ মিডল্যান্ড পাওয়ার স্টেশন, ১৫০ মেগাওয়াট আশুগঞ্জ মিডল্যান্ড পাওয়ার স্টেশন (পূর্ব) ইউনিট । এই ইউনিট গুলো চালু হওয়ায় ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। 

আরও জানা গেছে, এখন পর্যন্ত বন্ধ ইউনিটগুলো হলো আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ ইউনিট, ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (উত্তর) ইউনিট, ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (পূর্ব) ইউনিট।

আরও পড়ুন: নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও মাইন বিস্ফোরণে পা হারালেন তরুণ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) আবু হায়াত মো. বদিউদজ্জামান জানান, ইতোমধ্যে বেশ কয়েকটি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। বাকীগুলো পর্যায়ক্রমে চালুর চেষ্টা চলছে। 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সিজ্জাদুর রহমান জানান, জাতীয় গ্রিডের বিপর্যয়ের কারণে এসব ইউনিটগুলোর উৎপাদন বন্ধ হয়ে যায়।


একাত্তর/জো

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর