হারিয়ে যাওয়ার ১৩ ঘণ্টা পর মিললো এসএসসির ৫০টি উত্তরপত্র

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৭:৫০ পিএম

যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের ৫০টি উত্তরপত্র হারিয়ে যাওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর পাওয়া গেছে।

বুধবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নওয়াপাড়া শহরের জগবাবুর মোড় এলাকায় উত্তরপত্রগুলো পাওয়া যায়।

এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ইংরেজি বিষয়ের পরীক্ষক স্কুলশিক্ষক এমএম বোরহান উদ্দীন উত্তরপত্রগুলো নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে যায়।

এমএম বোরহান উদ্দীন যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। 

তিনি জানান, তিনি এসএসসি পরীক্ষার পরীক্ষক। মূল্যায়নের জন্য আনা এসএসসি পরীক্ষার ইংরেজি বিষয়ের উত্তরপত্রর মধ্য থেকে ৫০টির একটি বান্ডিল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নওয়াপাড়া-ধোপাদি সড়কে কোনো স্থানে তার মোটরসাইকেল থেকে পড়ে যায়।

উত্তরপত্র হারিয়ে দিশাহারা হয়ে পড়েন তিনি। বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয় স্থানীয় শিক্ষক মহলের মধ্যে। 

তিনি আরও জানান, সারারাত পাগলের মত ছোটাছুটি করে খুঁজতে থাকেন হারিয়ে যাওয়া সেই উত্তরপত্র। ১৩ ঘণ্টা পর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নওয়াপাড়া শহরের জগবাবুর মোড় এলাকায় উত্তরপত্রগুলো পাওয়া যায়।

আরও পড়ুন: দশমীতে গলাচিপার ৮০০ জনকে বিনামূল্যে চিকিৎসা

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, উত্তরপত্র হারিয়ে যাওয়ার বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। উদ্ধার হওয়ার তথ্যও জানা নেই।

এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র বলেন, উত্তরপত্র হারানো বা উদ্ধারের বিষয়ে কোনো শিক্ষক তাদের কোনো তথ্য জানাননি। তবে এ ধরনের ঘটনায় থানায় অভিযোগ দেয়ার নিয়ম আছে জানিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। 


একাত্তর/এসজে

যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এসএসসি পরীক্ষায় উত্তরপত্র দেখতে না দেয়ায় এক পরীক্ষার্থীকে মারধর ও চোখে ঘুষি মেরে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তারই এক সহপাঠীর বিরুদ্ধে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর