মোংলায় রান্নাঘর থেকে তক্ষক উদ্ধার, পরে বনে অবমুক্ত

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০২:০৯ পিএম

মোংলায় একটি বাড়ির রান্না ঘরের কাঠের মাচা থেকে একটি তক্ষক উদ্ধার করেছে বনবিভাগ। বুধবার রাতে তক্ষকটি উদ্ধারের পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাটাখালী টহল ফাঁড়ির বনের অভ্যন্তরে সেটিকে ছেড়ে দেয়া হয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন কর্মকর্তা মো: শাহজাহান জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠাখালী মধ্যপাড়ার মো: কামাল গোলদারের বসতবাড়ির রান্না ঘরের জ্বালানি কাঠের মাচার ওপর একটি তক্ষক দেখতে পান তার স্ত্রী নিলুফা বেগম। বুধবার সন্ধ্যায় তক্ষকটি দেখতে পেয়ে তারা বনবিভাগকে খবর দেন। এরপর রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে তক্ষকটি উদ্ধার করে বনবিভাগ। 

পরে উদ্ধার হওয়া ওই তক্ষকটি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সুন্দরবনের কাটাখালী টহল ফাঁড়ির বনাঞ্চলে অবমুক্ত করা হয়। এ সময় জিউধারা স্টেশন কর্মকর্তা মো: শাহজাহান, কাটাখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম, স্থানীয় বাঘবন্ধু সদস্য মো: মারুফ বাবু, বিটিআরটি সদস্য মো: হাকিম, সিপিজি সদস্য মো: পিন্টু, মো: ইমরান  ও সুন্দরবন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মো: কাওছার উপস্থিত ছিলেন।

image

জিউধারা ষ্টেশন কর্মকর্তা মো: শাহজাহান বলেন, উদ্ধার হওয়া তক্ষকটি লম্বায় ৯ ইঞ্চি ও ওজন ছিলো সাড়ে ৩শ গ্রাম। তিনি বলেন, এর আগেও বন সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে তিনটি তক্ষক উদ্ধার করা হয়েছিলো। 

আরও পড়ুন: গ্যাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু, ভারতের কাশির সিরাপ নিয়ে সতর্কতা

তিনি আরও বলেন, বুধবার কামাল গোলদারের বাড়িতে এ তক্ষকটি পাওয়ার পর স্থানীয় কতিপয় অসাধু লোকজন সেটি সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই চক্রটি বাড়ির মালিক কামাল ও তার স্ত্রী নিলুফাকে নানা প্রলোভন দেখিয়ে বলেন এটি মূল্যবান, বিক্রি করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। তবে তারা কোনোভাবেই প্রলুব্ধ না হয়ে বনবিভাগকে খবর দেয় এবং তক্ষকটি উদ্ধারে সহায়তা করেন। 

তিনি বলেন, বন্যপ্রাণী ধরা, আটকে রাখা, বিক্রি কিংবা পাচার করা আইনত দণ্ডনীয় অপরাধ, সুতরাং কেউ নিজেকে এ অপরাধের সাথে সম্পৃক্ত না করে কোনো প্রাণী লোকালয়ে চলে গেলে তা উদ্ধার করে ওই সকল প্রাণীর নিজ আবাসস্থল সুন্দরবনে ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদেরকে সকলে সহযোগীতা করবেন সেই প্রত্যাশা রাখছি এলাকাবাসীর প্রতি। 


একাত্তর/আরবিএস  

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর