শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ডুবে মৃত্যু জামাইয়ের

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৮:৩২ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক তরুণের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত তরুণ মো. সুমন মিয়া (২০) উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাও গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাত্র দুইমাস আগে কোনাগাঁও গ্রামের মিস্টার আলীর মেয়ে মিষ্টি আক্তারের সাথে সুমন মিয়ার বিয়ে হয়। কয়েকদিন আগে সুমনের স্ত্রী মিষ্টি আক্তার বাবার বাড়িতে বেড়াতে আসে। বুধবার (৫ অক্টোবর) শ্বশুরবাড়িতে বেড়াতে আসে সুমন। শুক্রবার দুপুরে সুমন মিয়া অন্যান্যদের সাথে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়।

আরও পড়ুন: দশমিনায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু 

তারা আরও জানান, অন্যরা গোসল করে বাড়িতে ফিরলেও সুমন মিয়া না ফেরায় বাড়ির লোকজন সুমন মিয়াকে খুঁজতে পুকুর পাড়ে যায়। এসময় পুকুরের পানিতে সুমন মিয়ার মরদেহ ভেসে উঠে। পরে বাড়ির লোকজন সুমন মিয়ার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/জো

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর