কক্সবাজারে সুইমিং পুল থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১১:১৫ পিএম

কক্সবাজারের সুইমিংপুল থেকে ভাসমান অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারনা, গোসল করার সময় ডুবে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে ইনানীর রয়েল টিউলিপ সি-পার্ল হোটেলের সুইমিং পুল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির নাম মরিয়ম চৌধুরী (৭)। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুরে। শিশুটি তার মা সাবিনা ইয়াসমিন চৌধুরীর সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিল।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার সকালে মরিয়মের পরিবার রয়েল টিউলিপ হোটেলে ওঠে। বিকেলে সুইমিংপুলে গোসলে নামে। এক পর্যায়ে মরিয়মের দেহ ভেসে উঠে। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পদ্মা সেতু চালুর পর বন্ধ হয়ে গেলো শত বছরের স্টিমার সার্ভিস

তবে এই নিয়ে রয়েল টিউলিপ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


একাত্তর/এসি

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর