পদ্মা সেতু চালুর পর বন্ধ হয়ে গেলো শত বছরের স্টিমার সার্ভিস

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১০:২৫ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়া-ঢাকা নৌ রুটের শত বছরের স্টিমার (রকেট) সার্ভিস বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষের দাবি, পদ্মা সেতু চালুর পর থেকে যাত্রী সঙ্কটে এ নৌ যানটি লোকসান গুনছে। তাই ঢাকা-মোড়েলগঞ্জ-ঢাকা নৌপথে প্রায় শত বছরের এই প্যাডেল স্টিমার সার্ভিস বন্ধ করা হয়েছে। 

স্থানীয়রা জানান, ঢাকা থেকে মোড়েলগঞ্জ যেতে চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুরের কাউখালী, হুলারহাট, চরখালী ও বড় মাছুয়া  এবং বাগেরহাটের সন্ন্যাসী ঘাটগুলোতে স্টিমার ঘাট দিতো। 

তারা জানান, প্যাডেল স্টিমার  ছিল দক্ষিণ অঞ্চলের মানুষের নিরাপদ নৌ যাতায়াতের বাহন। প্যাডেল স্টিমারের দুই পাশে হুইল (পাখা) ঘোরার কারণে বড়ো ধরনের ঝড়-বৃষ্টিতেও এসব নৌযান ভারসাম্য ধরে রাখতে পারে।

তারা আরও জানান, ব্রিটিশ আমল থেকে প্রায় শত বছর ধরে স্টিমার সার্ভিসে যুক্ত থাকা পাঁচটি প্যাডেল স্টিমার ছিল নৌ পথে ভ্রমণ পিপাসু দেশি-বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় যান। ঐতিহ্যবাহী এসব স্টিমারে ভ্রমণ করেছিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথসহ অনেক বিশ্ববরেণ্য ব্যক্তি। 

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে পিরোজপুরের হুলারহাট নৌ বন্দরে  চাঁদপুর গামী যাত্রী রহিমা বেগম (৫৫) জানান, আমার দুই মেয়ে নিয়ে রকেট ঘাট এসে জানতে পারি রকেট বন্ধ হয়ে গেছে। এতে চরম বিপাকে পড়ে গেছি। আমরা অল্প খরচে নিরাপদে রকেটে যাতায়াত করতাম।

ঢাকাগামী মো. শহিদুল ইসলাম (৪৫) জানান, মালামাল নিয়ে ঘাটে এসে জানতে পারি স্টিমার বন্ধ হয়ে গেছে। আমার মতো অনেক যাত্রী ঘাটে এসে দুর্ভোগে পড়ছেন। আমরা চাই দ্রুত এই সার্ভিস  চালু হোক।

বিআইডব্লিউটিসি বরিশাল অফিসের সহ পরিচালক কেএম এমরান বলেন, পদ্মা সেতু চালুর পর ঢাকা-মোড়েলগঞ্জ স্টিমার সার্ভিসে যাত্রী সঙ্কট দেখা দিয়েছে। প্রতি ট্রিপে অনেক টাকা লোকসান গুনতে হয়, তাই এ সার্ভিসটি চলতি বছরের আগস্ট মাসের ২২ তারিখ থেকে বন্ধ করে দিয়েছে। 


একাত্তর/এসি

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর