জাল সার্টিফিকেট দিয়ে ১১ বছর ওকালতি করার পর অবশেষে বহিষ্কার

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১০:৪৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বিএ পাস না করেও ভুয়া সনদ দিয়ে ২০১১ সাল থেকে ওকালতি করায় আব্দুর রহমান-২ নামের এক ব্যক্তির সদস্যপদ বাতিল করেছে জেলা আইনজীবী সমিতি।

সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় জরুরী এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জোবদুল হক জানান, মো. আব্দুর রহমান-২ নামের এক ব্যক্তি বিএ পাস না করেও ভুয়া সনদ দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করেন। তিনি ২০১১ সাল থেকে ওকালতি করে আসছেন। বিষয়টি নিয়ে বাবুল আক্তার নামে এক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি, দুদক ও আইন মন্ত্রণালয়ে অভিযোগ দেন।

অভিযোগ পাবার পর জেলা আইনজীবী সমিতি তদন্ত শুরু করে। তদন্তে জানা যায় মো. আব্দুর রহমান-২ নামের ব্যক্তি বিএ পাসও করেননি। তিনি বিএ পাসের ভুয়া সনদ দিয়ে আইন পেশা আসেন। যে কারণে তার মো. আব্দুর রহমান-(২)’র সদস্যপদ বাতিল করা হয়েছে।

সভায় জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বহিষ্কৃত মো. আব্দুর রহমান-(২) জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে বলেন, আমি বিএ ইংরেজি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পুনরায় বোর্ড চ্যালেঞ্জ করে পাস করি। কিন্তু পাসের ফলাফল সংবলিত রেজাল্ট সিটটি দাখিল করা হয় নি। তবে আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে আমি সেই কাগজ জেলা আইনজীবী সমিতিতে দাখিল করব। আমার সদস্য পদ পুনরায় ফিরে পাবো।

আরও পড়ুন: দুদকের মামলায় পৌর মেয়র কারাগারে

প্রসঙ্গত, ‘জাল সনদে ১২ বছর আইন পেশায়, অবাঞ্ছিত ঘোষণা’ -শিরোনামে একটি সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে জাল সার্টিফিকেটের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর সরেজমিন তদন্তে যায় জেলা আইনজীবী সমিতির একটি প্রতিনিধি দল। পরে সত্যতা মেলায় সাময়িকভাবে অভিযুক্তকে বহিষ্কারের সুপারিশ করা হয়।


একাত্তর/আরএ

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর