বগুড়ায় নৃশংস হত্যার শিকার ৯ বছরের শিশু

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১১:১৬ এএম

বগুড়ায় এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া ৯ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির গলা ও হাত-পায়ের রগ কাটা অবস্থায় ছিল। 

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নর লক্ষ্মীকোলা গ্রামে একটি পরিত্যক্ত ইটভাটা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম বুলবুল হোসেন বিজয় (৯)। সে ওই গ্রামের ভ্যানচালক শাহিদুল ইসলামের ছেলে এবং লক্ষ্মীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়,  বুধবার (৫ অক্টোবর) বিকেল গ্রামের অন্য শিশুদের সঙ্গে বিজয় মাদলা মালিপাড়ায় দুর্গাপূজার মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর অন্য শিশুরা বাড়ি ফিরলেও বিজয়ের খোঁজ পাচ্ছিলেন না তার পরিবার।

বিজয়ের বাবা শাহিদুল ইসলাম বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। মঙ্গলবার ভোরে গ্রামের এক ব্যক্তি মাঠে কাজে যাওয়ার পথে লক্ষ্মীকোলা গ্রামের মাহমুদের পরিত্যক্ত ইট ভাটার চিমনীর কাছ থেকে দুর্গন্ধ পেয়ে মৃতদেহটি দেখতে  পান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর হত্যা, গ্রেপ্তার চার

শাহিদুল বলেন, আমার সঙ্গে কারো বিরোধ নেই। মাস খানেক ভ্যান গাড়িটি চুরি হলেও এনিয়েও কারো সঙ্গে শত্রুতা তৈরি হয়নি। 

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। থানা পুলিশ ও সিআইডি’র একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। হত্যায় জড়িতদের শনাক্তের কাজ চলছে। 


একাত্তর/এসি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর