টাঙ্গাইলে ইউপি নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১২:১৬ পিএম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কেন্দ্রের সামনে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়েছে। 

বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার হেমনগর ইউনিয়নের হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আওয়ামী লীগ প্রার্থী আনিসুর রহমান তালুকদার হীরা ও  স্বতন্ত্র প্রার্থী গোলাম রোজের সমর্থকরা হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে।

আরও পড়ুন: কক্সবাজারে সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা

গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, কেন্দ্রে এজেন্ট দেওয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।

প্রসঙ্গত, উপজেলার হেমনগর ও ঝাউয়াইল ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৭৮ জন এবং সংরক্ষিত পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৫৮ হাজার ৬৮৪ জন।


একাত্তর/এসি

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর