আশুলিয়ায় ৬০০ বাসাবাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৩:০৮ পিএম

সাভারের আশুলিয়ার প্রায় দুই কিলোমিটার এলাকায় অবৈধভাবে সংযোগ দেয়া ৬০০ বাসাবাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি। 

বুধবার (১২ অক্টোবর) আশুলিয়ার কাঠগড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এ অভিযান চলে।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম জানান, অভিযানের মাধ্যমে সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। অবৈধ সংযোগ যারা দিয়েছে তিতাস গ্যাসের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, গাইবান্ধায় নির্বাচন বন্ধ

এর আগে গতকাল মঙ্গলবার একই এলাকায় আরও পাঁচশ' বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কোম্পানি।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ বন্ধ করতে এ অভিযান চলমান থাকবে। 


একাত্তর/আরবিএস   

ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার ও আশুলিয়া এলাকার শিল্প কারখানাগুলো ছুটি হওয়ায় বুধবার মহাসড়কে যাত্রীদের যে উপচে পড়া ভিড় ছিলো, বৃহস্পতিবার তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। ঈদ যাত্রার তৃতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে...
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে ফেরার পথে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর