মাগুরায় বাসের সাথে সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৭:২৬ পিএম

মাগুরায় ঢাকা-খুলনা মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত ও হেলপার আহত হয়েছেন। 

বুধবার (১২ অক্টোবর) দুপুর একটার দিকে সদর থানাধীন কছুন্দি ছোট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত চালক নজিবউদ্দিনের বাড়ি পিরোজপুর জেলার শেখপাড়া গ্রামে এবং আহত হেলপার আমানউল্লাহর বাড়ি নরসিংদী জেলার মধ্যনগরে। 

পুলিশ জানায়, দুপুর একটার দিকে যশোর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের বিপরীত দিকে থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কাভার্ডভ্যানের চালক নজিবউদ্দিন নিহত হয় এবং তার সহযোগী আমানউল্লাহ আহত হয়। নিহতের মরদেহ ও আহতকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে।   

আরও পড়ুন: রূপগঞ্জে ওয়াশিং কারখানাসহ ৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও কাভার্ডভ্যান আটক করা হয়েছে। বাসের চালক পলাতক রয়েছে। নিহত কাভার্ডভ্যান চালকের মৃত্যুর ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  


একাত্তর/জো 

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
নাম তার আমজাদ হোসেন। পেশায় তিনি একজন সাধারণ কৃষক। ঘরে রয়েছে পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে। নুন আনতে পান্তা ফুরানোর এই সংসারে নিজের মাথা গোঁজার ঠাঁই কিংবা ভবিষ্যৎ সম্বলটুকুই যেখানে সবচেয়ে বড়ো সঞ্চয়, সেখানে...
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর