রূপগঞ্জে ওয়াশিং কারখানাসহ ৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৬:৫৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ন্যাচারাল ডেনিম ওয়াশিং কারখানাসহ এর আশেপাশের ৫০টি বাসাবাড়ির অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস।

বুধবার (১২ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ভুলতা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর। 

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম জানান, গত কয়েক বছরে রূপগঞ্জে গ্যাস লুটপাটের মহোৎসব চালিয়েছে একটি প্রভাবশালী মহল। অবৈধভাবে নেওয়া হয়েছে ৫০ হাজার অবৈধ আবাসিক ও শিল্প সংযোগ। সেসব সংযোগ চিহ্নিত করে তা বিচ্ছিন্নে টানা অভিযান করছেন তারা। এরই ধারাবাহিকতায় ভুলতা এলাকায় উচ্চ চাপ সম্পন্ন গ্যাস পাইপ থেকে অবৈধভাবে নেয়া ন্যাচারাল ডেনিম ওয়াশিং কারখানাসহ এর আশে পাশের বাসাবাড়িতে অবৈধভাবে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলেও জানান তিনি।  

আরও পড়ুন: শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের আট সদস্য গ্রেপ্তার

এই অভিযানে সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণও উপস্থিত ছিলেন।


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর