নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০৪:০৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে আমবাগান থেকে নিখোঁজের তিনদিন পর এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ইউনিয়নের গোঁয়াবাড়ী চাঁদপুর কল্যাণীজোলা আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত শিশু আলী হাসান মারফত (১১) উপজেলার চককির্ত্তী ইউনিয়নের পিরানটোলা গ্রামের মোহাম্মদ হোসেনর ছেলে। 

এর আগে, গত ১০ অক্টোবর সকাল থেকে নিখোঁজ শিশুটি। তার নিখোঁজের ঘটনায় পরিবার শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরীর জোবায়ের আহমেদ জানান, সকালে আমবাগানে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

ওসি আরও জানান, কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপরাধী শনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরাও মাঠে কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।  

আরও পড়ুন: সলঙ্গায় খাল থেকে কৃষকের মরদেহ উদ্ধার, হত্যাকারী আটক

মরদেহ শনাক্তকারী নিহতের চাচা আকবর হোসেন জানান, মরদেহটি তার নিখোঁজ ভাতিজা আলী হাসান মারফতের। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে তারা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।


একাত্তর/জো

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর