সলঙ্গায় খাল থেকে কৃষকের মরদেহ উদ্ধার, হত্যাকারী আটক

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০১:২২ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় নিখোঁজের চারদিন পর খাল থেকে অর্ধগলিত অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা ও রায়গঞ্জ থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে সলঙ্গা থানার ঘুড়কা কুন্ডুপাড়া এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত ওই কৃষক সাইফুল ইমলাম (৫৫) রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামের মৃত আছের আলীর ছেলে।

এ ঘটনায় সন্দেহভাজন হত্যাকারী রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামের আবু বক্কারের ছেলে শাকিল আহম্মেদকে (২৮) আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সাইফুল ইসলাম নিখোঁজ হওয়ায় তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর গতরাতে সন্দেহভাজন শাকিলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যার ঘটনা স্বীকার করেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার ঘুড়কা কুন্ডুপাড়া এলাকার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৩১ জেলে আটক 

তিনি আরও জানান, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


একাত্তর/জো 

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর