কক্সবাজারে সমুদ্রে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১১:৫৮ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছেন এবং উদ্ধার করা হয়েছে আরও দুইজনকে। 

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাতটার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তাহসিন (১৬) সমুদ্রে ভেসে গিয়ে নিখোঁজ হন। বিচকর্মীরা উদ্ধার করে ফয়সাল (১৬) ও রিফাত (১৬) নামে দুইজনকে। তারা সবাই কুমিল্লার কাসেমুল উলুম মাদ্রাসার ছাত্র। 

কক্সবাজার সমুদ্র সৈকতে দায়িত্বরত বিচকর্মী মাহবুবুল আলম জানান, সকালে চার বন্ধু কুমিল্লা থেকে কক্সবাজার পৌঁছেন। এসময় তারা সরাসরি কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসেন। এক বন্ধুকে কাপড়-চোপড় ও ব্যাগ দিয়ে তিন বন্ধু গোসলে নামেন। এসময় সাগরের প্রবল ঢেউয়ে তাহসিন ভেসে যায়। পরে তার দুই বন্ধুর অবস্থান লক্ষ্য করতে পেরে বিচকর্মীরা ডুবন্ত ও অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে। 

আরও পড়ুন: যশোরে অস্ত্র কারখানা, অস্ত্র-গুলিসহ তিন কারিগর আটক

আহত অবস্থায় উদ্ধার হওয়া রিফাত জানান, তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

তিনি আরও জানান, তারা সকালে কক্সবাজার পৌঁছে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। এসময় অসতর্কতার কারণে পানির ঢেউয়ে ভেসে যান তার বন্ধু তাহসিন। 


একাত্তর/জো 

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর