চট্টগ্রামে পৌরসভা মেয়রকে গুলি, নেপথ্যে বালু নিয়ে দ্বন্দ্ব

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৬:৩৮ পিএম

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, মেয়রের সঙ্গে থাকা অশোক সেন ও সাহেদ খান। 

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার ওসমানপুর বাজারের পশ্চিম পাশে ফেনী নদীতে মুহুরী সেচ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ফেনী নদী থেকে বালু তোলা নিয়ে ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক রিপনের লোকজনের সঙ্গে মেয়র রেজাউলের লোকজনের বিরোধ ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটতে পারে।

পুলিশের ধারনা, ফেনী নদী থেকে বালু তোলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। যারা গুলি করেছেন তাদের সঙ্গে বালু তোলা নিয়ে মেয়রের আগে থেকেই বিরোধ ছিল। 

আরও পড়ুন: নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বালুভর্তি নৌকা নিয়ে আসার পথে মেয়র ও তার লোকজনের পথরোধ করা হয়েছিল। একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে প্রতিপক্ষ। 

 

একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর