ঝিনাইদহে জেলা পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগ

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৮:৪৮ পিএম

ঝিনাইদহে জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হারুন-অর-রশিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, তিনি টাকার বিনিময়ে ভোট কেনা ও ভোটারদের অস্ত্রের ভয় দেখাচ্ছেন।

শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে সদর উপজেলা আওয়ামী লীগ।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন।

লিখিত বক্তব্য তিনি বলেন, আগামী ১৭ অক্টোবর ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ উপঢৌকন দিয়ে ভোটারদের প্রভাবিত ও ভোট কিনছেন। এ ছাড়া নিয়মিতভাবে সশস্ত্র অবস্থায় চিহ্নিত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে বিভিন্ন উপজেলায় মহড়া দিচ্ছেন। 

তিনি বলেন, গত ১২ অক্টোবর হরিণাকুন্ডু উপজেলার হারুন-অর রশিদের দুইজন সমর্থককে স্থানীয়রা দেশি অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে। এ ছাড়াও বিভিন্ন ভোটারদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিয়ে প্রভাবিত করা হচ্ছে। 

আরও পড়ুন: রাজধানীতে চলন্ত বাস থেকে যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা

সংবাদ সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জেএম রশিদুল আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

তবে ওই সংবাদ সম্মেলনে করা অভিযোগগুলো ভিত্তিহীন বলে মন্তব্য করছেন চেয়ারম্যান প্রার্থী হারুন-অর-রশিদ।


একাত্তর/এসি

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর