রাজধানীতে চলন্ত বাস থেকে যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০৯:৩৯ এএম

রাজধানীতে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই বাসের চালক ও সহকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। পরে পুলিশ তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে  ভর্তি করেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি পুড়িয়ে দিয়েছেন। 

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণীতে এ ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম আবু সায়েম মুরাদ (৩৫)। তিনি রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর শহিদ ফারুক সরণী এলাকায় হেদায়েত উল্লাহর ছেলে। 

image


আটকরা হলেন- বাসের চালক শাহ আলম (৪০) ও সহকারী মোহন (২২)। 

নিহতের বড়ো ভাই আবু সাদাদ সাহেদ জানান, মুরাদ মতিঝিলে একটি বায়িং হাউজে চাকরি করতেন। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। 

তিনি বলেন, মুরাদ ওই বাসে চড়ে বাসায় ফিরছিল। বাসটির সহকারী এক যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া নিলে তিনি এর প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে বিতর্ক হয়। 

বাসের অন্য যাত্রীদের বরাত দিয়ে তিনি জানান, যাত্রাবাড়ী নামার সময়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। তখন ওই বাসের পেছনের চাকা মুরাদের মাথার ওপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

image


আরও পড়ুন: চাকরি হারাবেন জাতীয় গ্রিডে বিপর্যয়ে জড়িতরা: নসরুল হামিদ

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক এসআই আশরাফুল ইসলাম জানান, বাসটি আট নম্বর রোডের। গাবতলী থেকে যাত্রাবাড়ী যায়। বাসের সহকারী ও চালককে আটক করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


একাত্তর/এসি  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর