গৃহবধূর মরদেহে আঘাতের চিহ্ন ও ক্ষত, স্বামী- শ্বশুর আটক

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১২:০০ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে হাতভাঙা, মাথায় আঘাতে ফোলা, গলায় দাগসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত থাকা  এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের নগরকয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত ইতি খাতুন (৩০) ওই গ্রামের ভ্যানচালক আশরাফ হোসেনের স্ত্রী ও বড় ভালুকা গ্রামের ভ্যানচালক সামছুল মণ্ডলের মেয়ে।  

নিহত গৃহবধূর বাবা ও স্বজনরা অভিযোগ করেন, ইতিকে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে পিটিয়ে ও গলা টিপে হত্যা করেছেন। তার বাম হাত ভাঙা, আঘাতে মাথার একাংশ ফোলা, গলায় কালো দাগ ও শরীরের বিভিন্ন অংশে ক্ষত চিহ্ন রয়েছে।

তারা আরও জানান, কয়েক বছর আগে ভ্যানচালক আশরাফ হেসেনের সাথে সাথে ইতির বিয়ে হয়। তাদের তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে আশরাফ প্রায়ই ইতিকে মারপিট করতেন। মারপিটের শিকার হয়ে ইতি প্রায়ই চলে যেতেন বাবার বাড়ি। প্রায় ১৫ দিন ইতির সাথে তাদের কোনো যোগাযোগ ছিলো না বলেও জানান তারা। 

আরও পড়ুন: বেনাপোলে ট্রাকচাপায় ভারতীয় ট্রাক ড্রাইভার নিহত

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন হোসাইন জানান, রাতে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী আশরাফ হোসেন ও শ্বশুর শুকুর আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখনও স্বজনদের তরফ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


একাত্তর/জো

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক বাধা ও দৃঢ়...
কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমানায় স্থানীয় অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও আত্মরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর