জেলা পরিষদ নির্বাচন

নীলফামারীতে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০৭:১৩ পিএম

আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে নীলফামারী জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলায় ছয় উপজেলার ভোটকেন্দ্রে একযোগে চলবে ভোট গ্রহণ। শান্তিপূর্ণ ও সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠানে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

রোববার বিকালে প্রতিটি কেন্দ্রে পৌঁছে যায় নির্বাচনী সরঞ্জাম। জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে ইভিএমসহ ভোট গ্রহণের অন্যান্য সরঞ্জাম নিয়ে স্ব স্ব ভোট কেন্দ্রে অবস্থান নিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্টরা।

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তার দপ্তর জানায়, জেলায় মোট ৮৫৮টি ভোট গ্রহণে ছয় উপজেলায় একটি করে মোট ছয়টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইভিএমে প্রতিটি কেন্দ্রে দু’টি করে বুথে ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে টানা দুপুর ২টা পর্যন্ত। ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং কর্মকর্তার নেতৃত্বে দুই জন করে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও চার জন করে পুলিং কর্মকর্তা নিয়োজিত থাকবেন। 

এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে প্রতিটি কেন্দ্রে একজন করে পুলিশ পরিদর্শকের নেতৃত্বে কর্মকর্তাসহ ১০ জন পুলিশ সদস্য ও চারজন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।  এবং প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টীম দায়িত্ব থাকছেন। পাশাপাশি যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য মোতায়েন রয়েছে দুই প্লাটুন বিজিবি।

আরও পড়ুন: ব্রুনাইয়ের সঙ্গে এক চুক্তি ও তিন সমঝোতা সই

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে আমরা পদ্ধ পরিকর। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছে। প্রতিটি কেন্দ্রকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটারা যাতে নির্ভয়ে এবং নিরাপদে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন সেই বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক আনারস এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া দু’টি সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে মোট ১১ জন এবং ছয়টি সাধারণ সদস্য পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।


একাত্তর/আরবিএস  

নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর