সোনাইমুড়ীতে ৩০ বোতল ফেন্সিসহ কারবারি আটক

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১২:১৩ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাইমুড়ীর সোনাপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম (৩৬) সোনাইমুড়ী পৌরসভার পাপুয়া গ্রামের  দুলাল সর্দারের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: গোয়ালন্দে আগুনে পুড়ে একই পরিবারের দুইজনের মৃত্যু

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোনাইমুড়ী থানা পুলিশ সোনাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বারাহীপুরের টোকিও ব্রিক ফিল্ড বেড়ীর মাথা কাঁচা রেজার ঘরের সামনে অভিযান চালায়। এসময় ফেন্সিডিল বিক্রি করার সময় সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সুপার আরও জানান, এসময় সাইফুলের কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদক আইনে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। 


একাত্তর/এসজে

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর