কুষ্টিয়ায় বাস উল্টে দুই যাত্রী নিহত, আহত এক

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০২:২২ পিএম

কুষ্টিয়ার মঙ্গলবাড়ীয়ায় সড়কে বাস উল্টে বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। 

সোমবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার খোরশেদ আলম জানান, কুষ্টিয়া টু প্রাগপুরগামী জামান এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো জ ১১ -১৫০৩) নামের একটি যাত্রীবাহী বাস প্রাগপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাজার নামক স্থানে বাসটি উল্টে যায়। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে চোরাই মোবাইল ও ব্যাটারিসহ দুই চোর গ্রেপ্তার

তিনি জানান, নিহত দুই তরুণীর বয়স আনুমানিক ১৮-১৯ বছর। এ দুর্ঘটনায় এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। 

নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।


একাত্তর/এসজে

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর