দেশজুড়ে নানা আয়োজেন শেখ রাসেলকে ভালোবাসায় স্মরণ

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৩:৩৮ পিএম

নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন। দিনটি উপলক্ষে আয়োজন হয় শোভাযাত্রা ও আলোচনা সভার। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি এতে অংশ নেয় সব বয়সী মানুষ। ভালোবাসায় স্মরণ করেন শিশু রাসেলকে।

শেখ রাসেলের জন্মদিনে বরিশালে সকাল দশটায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। 

ময়মনসিংহে প্রথমে বঙ্গবন্ধু চত্বরে শেখ রাসেলের স্মৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীসহ প্রশাসনের কর্মকর্তারা। পরে টাউন হল মোড় থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য শোভাযাত্রা হয়েছে খুলনায়। পরে সার্কিট হাউস ময়দানে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। 

শেখ রাসেলর ৫৯তম জন্মদিনে গাজীপুরেও তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সদস্য। পরে বের হয় শোভাযাত্রা। 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রাসেলকে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। কেক কাটা শেষে বের হয় শোভাযাত্রা। 

মেহেরপুর শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর বের হয় শোভাযাত্রা। একইভাবে কুড়িগ্রামেও জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় শোভাযাত্রা। 

শেখ রাসেলের জন্মদিনে সিলেটে শোভাযাত্রার পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষাথীরা। 

মৌলভীবাজার বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অনুষ্ঠানিক হয় আলোচনা সভা। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ নানা বয়সের মানুষ অংশ নেয়। 

নরসিংদীর জয়বাংলা চত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে প্রশাসনের কর্মকর্তারা। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

একাত্তর/এআর

বাংলাদেশে গণতন্ত্রের জন্য মানুষ রক্তদান করেছে, হাজারে হাজারে শহীদ হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদের পতন হয়েছে,...
৯৬ সালে শেখ হাসিনকে অকুণ্ঠ সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে। সে সময় তাকে প্রধানমন্ত্রী না বানালে শেখ হাসিনা একশ বছরেও এ দেশে প্রধানমন্ত্রী হতে পারতেন না।  
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুলিশকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।  
গেলো ১৬ বছর শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র উপহার দিয়ে গেছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভবিষ্যতে এই ফিটনেস মেরামত করতেই এনসিপির রাজনীতি। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর