গ্যাস বিচ্ছিন্ন করায় অবরোধ, ১৪ কিলোমিটার জুড়ে যানজট

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৭:১৬ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে মঙ্গলবার দুপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে খবর পেয়ে ৭ গ্রামের নারী পুরুষ একত্রিত হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে উপজেলার পিরোজপুর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কের দু’পাশে গজারিয়া থেকে কাচঁপুর এলাকা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

যানজটের ফলে দূরপাল্লার যানবাহন ও এম্বুলেন্স আটকা পড়ে যাত্রীরা অসুস্থ হয়ে পড়েছেন।

বিক্ষোভকারীদের দাবি তিতাস গ্যাস কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় কয়েকজন নেতা মোটা অংকের টাকা নিয়ে বৈধ গ্যাস বলে সংযোগ দেয়। এই গ্যাস কিছুতেই কাটতে দেয়া হবে না।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পরে ওই এলাকার সাত গ্রামের নারী পুরুষ একত্রিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

image


নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে তাদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আরও পড়ুন: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে ধর্মঘট

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহিম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন তারা মহাসড়ক অবরোধ করার চেষ্টা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর