শার্শা সীমান্তে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ তরুণ আটক

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৯:৪৭ পিএম

শার্শা সীমান্ত এলাকা থেকে  ১২ কেজি ৫০০ গ্রাম ওজনের ১০৬ পিচ স্বর্ণের বারসহ এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর তিনটার পর শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের ব্যাংদা এলাকা থেকে তাকে আটক করা হয়। 

জানা গেছে, আটককৃত তরুণ সাজু আহমেদ (১৯) চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামে মৃত আব্দুল সালামের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন খবরের ভিত্তিতে শার্শা-কাশিপুর সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান যাবার কথা জানা যায়। এ খবরের ভিত্তিতে কাশিপুর সীমান্তের ব্যাংদা নামক এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক বাইসাইকেল আরোহীর গতিরোধ করা হয়। এসময় তাকে তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২ কেজি ৫০০ গ্রাম ওজনের ১০৬ পিচ স্বর্ণ পাওয়া যায় যার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ১০ হাজার টাকা।

আরও পড়ুন: নির্বাচনে হেরে ভোট কেনার টাকা ফেরত চাইলেন প্রার্থী!

আটককৃত তরুণের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হবে বলেও তিনি জানান।


একাত্তর/জো

দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর