নীলফামারীতে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১০:৪২ এএম

নীলফামারীতে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

নিহত বৃদ্ধের নাম ইদ্রিস আলী (৬৫)। তিনি ওই এলাকার সপির উদ্দিনের ছেলে।

আটক ব্যক্তির নাম হাসিকুল ইসলাম (৪৫)। তিনিও একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ইদ্রিস আলীর পরিবারের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী হাসিকুলের পরিবারের মধ্যে বিরোধ ছিল। মঙ্গলবার ইদ্রিস আলীর একটি গাছ কাটাকে কেন্দ্র করে সন্ধ্যায় দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাসিকুল তার হাতে থাকা লাঠি দিয়ে ইদ্রিসের মাথায় আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।

ডোমার থানার পরিদর্শক মো. মাহমুদ উন নবী জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত হাসিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করা হয়েছে। ওই মারামারিতে হাসিকুল নিজেও আহত হন। তাকে পুলিশি হেফাজতে রেখে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওই ঘটনায় নিহতের ছেলে শফিকুল ইসলাম বাদি হয়ে রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/এসি

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর