পঞ্চগড়ে ঘন কুয়াশা, শীতের আগমনী বার্তা

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১২:২৩ পিএম

শরৎ পেরিয়ে হেমন্তের সবে শুরু। আর এরিমধ্যে দরজায় কড়া নাড়ছে শীতকাল। ইট-পাথরের জঞ্জালে ভরা রাজধানীতে শীত বোঝা না গেলেও উত্তরে শীতের আগমনী বার্তা এসে গেছে। 

বিশেষ করে সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। হিমালয় থেকে ঠাণ্ডা বাতাস ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে উত্তরাঞ্চলে। 

গেল চার দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন ছিলো ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস বলছে, গত কয়েকদিনে পঞ্চগড়ে বৃষ্টির কারণে শুক্রবার ভোর থেকে হঠাৎ করে কুয়াশার পরিমাণ বেড়েছে। যতই রাত হচ্ছে শীতের তীব্রতা এবং কুয়াশার ঘনত্ব বাড়ছে।

স্থানীয়রা বলছেন, কয়েকদিন ধরেই জেলায় শীতের আমেজ লক্ষ্য করা গেছে। ভোরের দিকে ঘন কুয়াশা পড়ছে। সবুজ ঘাস, ধান ও চা-গাছের ডগায় ফোঁটায় ফোঁটায় শিশির বিন্দুর দেখা মিলছে। 

সূর্য ডোবার পর থেকে ঠাণ্ডা পড়তে শুরু করছে। তাই কাঞ্চনজঙ্ঘা ও আগাম শীতের অভিজ্ঞতা নিতে আশপাশের জেলা থেকে অনেকেই ছুটে আসছেন পঞ্চগড়ে।

হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের অন্যান্য স্থানের চেয়ে পঞ্চগড়ে আগেভাগেই শীতের আগমন ঘটে। নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি মাসে থাকে প্রচণ্ড শীত। 

তবে ভাদ্র-আশ্বিনের পর শুরু হয় হেমন্ত। হেমন্ত যেন এক অপরূপ প্রকৃতির মুগ্ধকর অনুভূতি। শরতের শেষ ভাগে আশ্বিনের দমকা বৃষ্টি আর ঝোড়ো বাতাস বয়ে নিয়ে আসে শীতের পরশ। 

একদিকে শীতের পরশ, অন্যদিকে এ সময়ে উত্তরের পরিষ্কার নীল আকাশে দৃশ্যমান হয়ে ওঠে পৃথিবীর তৃতীয় বৃহত্তম শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। এ দু’য়ে মিলে সময়টি হয়ে ওঠে দারুণ আনন্দের।

image


এরিমধ্যে পর্যটকের সমাগম ঘটতে শুরু করেছে এই হিমপ্রবণ অঞ্চলে। আবাসিক হোটেলে প্রচুর পর্যটক আসছেন। অনেকেই আসার জন্য হোটেল বুকিং দিচ্ছেন বলেও জানিয়েছে মালিকরা।

আরও পড়ুন: শান্তিতে পরমাণু শক্তি ব্যবহারের নজির গড়লো দেশ: প্রধানমন্ত্রী

অক্টোবরের শুরুতে খানিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও গত কয়েকদিন ধরে আর দেখা যাচ্ছে না। কুয়াশার সঙ্গে শীত নামিয়ে জেলায় কমতে শুরু করেছে তাপমাত্রা।

আকাশ মেঘমুক্ত না থাকায় এবং ঘন কুয়াশার কারণে বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখতে না পারায় বিমুখ হয়ে ফিরছেন অনেকেই।


একাত্তর/এসি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর