চট্টগ্রামে ছুরিকাহত শ্রমিকের মৃত্যু, পণ্য লোড-আনলোড বন্ধ

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০২:০৮ পিএম

চট্টগ্রামের খাতুনগঞ্জে ছুরিকাহত শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় সকাল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন। এতে স্থবির হয়ে পড়েছে দেশের বৃহত্তর ভোগ্যপণ্যের এ পাইকারি বাজার।

বুধবার (১৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয়। 

নিহত ওই শ্রমিকের নাম মাসুদ। তিনি পণ্য লোড-আনলোডের কাজ করতেন।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পিকআপ চালক-সহকারীদের ছুরিকাঘাতে মাসুদ আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে  বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তারা জানান, মাসুদের মৃত্যুর খবর পেয়েই শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এতে খাতুনগঞ্জে পণ্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ এবং আড়ত থেকে পণ্য উঠা-নামার কাজ বন্ধ রয়েছে।

এসময় শ্রমিকরা বলেন, হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওয়তায় না হলে এই বিক্ষোভ চালিয়ে যাওয়া হবে। 

আরও পড়ুন: পঞ্চগড়ে ঘন কুয়াশা, শীতের আগমনী বার্তা

এদিকে শ্রমিকদের দাবির সঙ্গে একমত জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে তারা বলেন, শ্রমিকদের বিক্ষোভে কোটি কোটি টাকার লোকসান হচ্ছে।

চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে একজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকলেও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।


একাত্তর/এসি

চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর