হাতির আক্রমণে বিজিবির নায়েব সুবেদারের মৃত্যু

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৬:২৪ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া বর্ডার অবজারভেশন পোষ্টে (বিওপি) কর্তব্যরত নায়েব সুবেদার আব্দুল মান্নান বন্য হাতির আক্রমণে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান জানান, চোরাকারবারিরা মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে গরু আনার খবর ছিল টহল টিমের কাছে। ওই সময় নায়েব সুবেদার মান্নানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান শুরু করে। পথিমধ্যে তিনটি বন্য হাতি বিজিবির টহল দলের সামনে পড়ে যায়। এই সময় বিজিবির টহল দলের অন্যান্য সদস্যরা নিরাপদে সরে যেতে পারলেও হাতির আক্রমণের মুখে পড়েন টহল টিমের কমান্ডার নায়েব সুবেদার মান্নান। ঘটনাস্থলেই হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়। 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

তিনি আরও জানান, নিহত মান্নানের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ে যাওয়া হবে। 


একাত্তর/জো 

নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর