রূপগঞ্জে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, ক্লিনিকে হামলা

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৫:৫৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আল-রাফি হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে ভুল চিকিৎসায় চারদিনের নবজাতকের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে নিহতের স্বজনেরা ওই ক্লিনিকে হামলা চালিয়েছেন। 

বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর পরিবার জানায়, গত রোববার (১৬ অক্টোবর) সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকার সাইফুদ্দিন তার অন্তঃসত্ত্বা স্ত্রী আমেনাকে ওই ক্লিনিকে ভর্তি করান। সেদিন রাতে তাদের প্রথম কন্যা সন্তানের জন্ম হয়। বুধবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার পর সন্ধ্যা ছয়টার দিকে শিশুটিকে এন্টিবায়োটিক ইনজেকশন পুশ করার জন্য পরিবারের লোকজন ফের হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক ইনজেকশন পুশ না করে অনভিজ্ঞ নার্স দিয়ে ইনজেকশন দেয়ায়। এর পরপরই শিশুটি মারা যায়। 

আল-রাফি জেনারেল হাসপাতালের পরিচালক শরীফ ভূইয়া জানান, শিশুর স্বজনেরা উত্তেজিত হয়ে হাসপাতালে হামলা চালায়। পরিস্থিতি খারাপ দেখে হাসপাতালের কয়েকজন নার্স ছাড়া দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: টেকনাফে পরিত্যক্ত পুরাতন গ্রেনেড উদ্ধার

রূপগঞ্জের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস জানান, ঘটনাটি শুনেছেন। দ্রুতই খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর