আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ তরুণ আটক

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৯:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ এক তরুণকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সোনারামপুর ব্রিজের পাশ থেকে তাকে আটক করা হয়। 

জানা গেছে, টিটু সূত্রধর (২০) কিশোরগঞ্জের ভৈরব থানার কমলপুর আমলাপাড়া গ্রামের মৃত পরিমল সূত্রধরের ছেলে। 

র‌্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে সোনারামপুর এলাকায় অভিযান চালায় র‍্যাব সদস্যরা। এসময় টিটু সূত্রধরের কাছে থাকা তিনটি প্লাস্টিকের বস্তায় ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়। 

র‌্যাব-১৪’র সিনিয়র সহকারী পরিচালক রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, আটককৃত টিটু ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে দেশের অভ্যন্তরে বিভিন্নস্থানে বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

আরও পড়ুন: আড়িয়াল খাঁ নদে মাথাবিহীন অজ্ঞাত তরুণের মরদেহ উদ্ধার

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণসহ আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। 


একাত্তর/জো

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর