আড়িয়াল খাঁ নদে মাথাবিহীন অজ্ঞাত তরুণের মরদেহ উদ্ধার

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৮:৩৯ পিএম

মাদারীপুরের কালকিনিতে ৯৯৯ নম্বরে খবর পেয়ে আড়িয়াল খাঁ নদ থেকে মাথাবিহীন ভাসমান অজ্ঞাত এক তরুণের মরদেহ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের কদমতলী খেয়াঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত ওই অজ্ঞাত তরুণের মাথাবিহীন অর্ধগলিত মরদেহ নদীতে ভাসতে দেখতে পায় স্থানীয় একদল শিক্ষার্থী। পরে ৯৯৯ এ ফোন করে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে কালকিনি থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: হবিগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দুই বোনের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, মাদারীপুর কোস্টগার্ডের সহায়তায় অজ্ঞাত তরুণের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 


একাত্তর/জো 

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর