ধর্ষণের অভিযোগে দুজনকে পুলিশে দিলো এলাকাবাসী

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৬:৪০ পিএম

গাজীপুরে চাকরির সন্ধানে বের হওয়া এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় দুইজনকে পাকড়াও করে থানা পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। 

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে সালনা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

আটক ব্যক্তিরা হলেন- নগরের বারিয়ালী এলাকার বখাটে যুবক হৃদয় ও মনির। তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি হাতুড়ি ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকার ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তানভীর আহম্মেদ জানান, জুমার নামাজের পরপরই এক কিশোরীর চিৎকার শুনে লোকজন নিয়ে বাড়ির কাছেই নির্জন স্থানের একটি পরিত্যক্ত ঘরে যান তারা। 

সেখানে গিয়ে দুই যুবককে আটক করতে পারলেও দুইজন পালিয়ে যায়। পরে আটক দুজনকে থানা পুলিশের সোপর্দ করা হয়। 

ভুক্তভোগী কিশোরী ও তার স্বজনরা জানান, ওই কিশোরী আগে সালনা এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। নতুন চাকরির সন্ধানে দুপুরে তার বাসার কাছেই বান্ধবীর বাসায় যান তিনি। 

সেখান থেকে নিজ বাসায় ফেরার পথে রাস্তা থেকে দুই যুবক তাকে টেনেহিঁচড়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে দলবেঁধে ধর্ষণ করেন। এক পর্যায়ে কোনমতে দৌড়ে পালিয়ে আসতে সক্ষম হন তিনি। 

আরও পড়ুন: নিখোঁজের ১৭ দিন পর পুকুরে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ

সদর থানার এসআই মোশাররফ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে তিনি ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যান। আর আটক যুবকদের থানায় নেয়া হয়েছে। 

তিনি আরও জানান, এ বিষয়ে মামলা দায়ের করা হলে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষাসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর