নিখোঁজের ১৭ দিন পর পুকুরে মিললো বৃদ্ধার গলিত দেহ

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৬:৪১ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজ হওয়ার ১৭ দিন পর পুকুর থেকে ফিরোজা বেগম (৮৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ২নং ওয়ার্ডের উদমারা গ্রামের একটি পরিত্যক্ত পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা।

খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত ফিরোজা উদমারা গ্রামের ফরাজি বাড়ির মৃত আব্দুল কাদের ফরাজির স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৭ দিন আগে ফিরোজা বেগম নিখোঁজ হন। তার সন্ধানে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। কিন্তু পাওয়া যায়নি। শুক্রবার সকালে উদমারা গ্রামের নারায়ণ অধিকারীর একটি পরিত্যক্ত পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের চেয়ারম্যান নূরে হাওলাদার জিকু বলেন, ১৭ দিন আগে ওই নারী নিখোঁজ হওয়ার ঘটনায় মাইকিং করতে শুনেছি। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। নিজের নাম ছাড়া তিনি অন্য কিছু স্পষ্ট বলতে পারতেন না।

আরও পড়ুন: ডাব পাড়তে গাছে উঠে যুবকের মৃত্যু

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর