স্বামীর সংসার করতে নোয়াখালীতে মিশরি তরুণী

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৭:০১ পিএম

বাংলাদেশের যুবককে বিয়ে করে স্বামীর সংসার করতে নোয়াখালীতে এসেছেন এক মিশরি তরুণী। বিয়ের পর ওই দম্পতি প্রথম দেশে এলেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ওই দম্পতি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে তাদের বাড়িতে আসেন।

ওই তরুণী নাম ডালিয়া (২৬)। এর আগে মিশরে ২০২০ সালে গোলাম সারোয়ার বাবু নামে বাংলাদেশি যুবককে তিনি বিয়ে করেন।

বাবু জানান, তিনি কাজের খোঁজে ২০১২ সালে মিশর যান। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি নেন। তিনি ডালিয়াদের বাসার পাশেই থাকতেন। এক পর্যায়ের তাদের মধ্যে প্রেম হয়। পরে ২০১৮ সালের দিকে ডালিয়ার পরিবারে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। এর পর ২০২০ সালে ওই দেশের আইন মেনে মিশরে তাকে পারিবারিকভাবে বিয়ে করি। 

বাবু জানান, গত বছর আমাদের একটি সন্তান হলেও পরে মারা যায়। এরপর এ প্রথম দুজনের এক সাথে দেশে আসা। বর্তমানে সুখে-শান্তিতে দিন কাটাচ্ছি।

তিনি জানান, ডালিয়া বাংলায় কথা বলতে পারে না। তার বরাত দিয়ে বাবু বলেন, বাংলাদেশি খাবার এবং পরিবেশ তার ভালো লেগেছে। এটা তার স্বামীর দেশ। এ দেশকে তিনি অনেক ভালবাসেন।  তার আলু বেশি পছন্দ। 

বাবু জানান, দুই মাস পর আমরা আবারও মিশর ফিরে যাবে। 

আরও পড়ুন: দেশে পণ্যের দাম বেশি বাড়েনি: বাণিজ্যমন্ত্রী

বাবুর বাবা গোলাম মাওলা মিয়া বলেন, পুত্রবধূ বাংলা ভাষা বলতে না পারলেও ইশারায় ইঙ্গিতে কথা বলছে। বিদেশিনী পুত্রবধূকে কাছে পেয়ে পরিবারের সবাই আনন্দিত।   

নবীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল বলেন,  বিদেশি পুত্রবধূকে দেখার জন্য শত শত মানুষ তাদেরর বাড়িতে ভিড় করছে। গ্রামের মানুষ এতে খুশি। 


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর