বাইকে চাপা দিয়ে এক কিলোমিটার টেনে নিলো বাস

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৮:২০ পিএম

যশোরে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই এর চালকের মৃত্যু হয়েছে। এ সময় বাসটি পালাতে গিয়ে চাপা পড়া মোটরসাইকেলটি প্রায় এক কিলোমিটার দূরে টেনে নিয়ে যায়। এক পর্যায়ে তাতে আগুন লেগে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে আগুনে বাসের যাত্রীরা কেউ হতাহত হয়নি।

শনিবার (২২ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া গোপালপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মেহেদী হাসান (৩৬)। তিনি খুলনার বয়রা এলাকার মেডিক্যাল কলেজ স্টাফ কোয়ার্টারের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। পেশায় তিনি বিজিবি সদস্য ছিলেন।

image


স্থানীয়রা জানান, মেহেদী হাসান ছুটি শেষে বাড়ি থেকে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। এ সময় সামনে থেকে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় বাসটি পালিয়ে যাওযার চেষ্টা করে। কিন্তু মোটরসাইকেলটি বাসের সঙ্গে আটকে যায়। প্রায় এক কিলোমিটার দূরে চাউলিয়া নামক স্থানে  চলে গেলে তাতে আগুন ধরে। ওই আগুন বাসে ছড়িয়ে পড়লে চালকসহ যাত্রীরা দ্রুত নেমে যান। 

আরও পড়ুন: দুই যুগ পর নারায়ণগঞ্জে হিসেবের খাতা নিয়ে বসেছে আওয়ামী লীগ

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে যশোর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। তবে তার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

যশোর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আজিজুর রহমান বলেন, আমরা এসে দেখি আগুন জ্বলছে। দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করি।


একাত্তর/এসি

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর