শরীয়তপুরে সেতুতে লঞ্চের ধাক্কায় তিন যাত্রী নিহত

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১১:৫৫ এএম

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সেতুতে লঞ্চের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই জন। 

রোববার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় উপজেলার সাইক্কা নামক স্থানে জয়ন্তিয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল, জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী ও টাঙ্গাইলের নাজিমউদ্দিনের ছেলে শাকিল আহমেদ।

বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার জানান, শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় ঢাকার সদরঘাট থেকে স্বর্ণদ্বীপ নামের লঞ্চটি ডামুড্যার উদ্দেশ্যে ছেড়ে যায়। ভোরে মেঘনা নদী থেকে জয়ন্তিয়া নদীতে প্রবেশ করে। 

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে মা-ছেলে আহত, আটক এক

এরপর গোসাইরহাটের সাইক্কা এলাকার সেতুর সঙ্গে লঞ্চের তৃতীয় তলায় থাকা পানির ট্যাংকের ধাক্কা লাগে। ওই ট্যাংক ছিটকে ঘুমন্ত যাত্রীদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা গেছেন এবং দুই জন আহত হয়েছেন।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির বলেন, ‌‘লঞ্চ দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধার তৎপরতা শুরু করা হয়। নিহত তিন যাত্রীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’


একাত্তর/এসজে

শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্যসহ অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে...
ভাগ্যের চাকা ঘোরাতে চেয়েছিলেন তছির ফকির (৩৫)। এক বুক আশা নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশের পথে। কিন্তু লিবিয়ার মাফিয়া ও মানবপাচারকারী চক্রের নির্মম নির্যাতনে সব স্বপ্ন শেষ হয়ে গেছে তার। সর্বস্ব হারিয়ে...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর