ট্রাকের ধাক্কায় ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা নিহত

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৫:০৬ পিএম

লক্ষ্মীপুরে চৌমুহনী-ঢাকা মহাসড়কে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. ইব্রাহিম মিয়া (৩৫) নামে ডাচ বাংলা ব্যাংকের এক ট্র্যাক অফিসার নিহত হয়েছেন।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে মহাসড়কের জেলা কারাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বেলা সাড়ে তিনটার দিকে জেলার চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়।

লক্ষ্মীপুর ডাচ বাংলা জেলা শাখা ব্যবস্থাপক জানান, নিহত ইব্রাহিম মিয়া সদর উপজেলার ডাচ বাংলা ব্যাংক মান্দারী শাখা ট্র্যাক অফিসার। তার দেশের বাড়ি শরিয়তপুরে।

image


আরও পড়ুন: অর্ধশতাধিক ভারতীয় মোবাইলসহ যুবক আটক

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিউদ্দিন ভূঁইয়া জানান, দুপুরে ইব্রাহিম লক্ষ্মীপুর থেকে কর্মস্থল মান্দারী যাওয়ার পথে একটি সিএনজি অটোরিকশাকে ওভরটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।


একাত্তর/আরএ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর