বরিশালে নৌযান চলাচল বন্ধ, প্রস্তুত হাজারো আশ্রয়কেন্দ্র

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০১:৫৯ পিএম

ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানার আশঙ্কায় বরিশালে সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। 

আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার সকালে এটি উপকূলীয় জেলা পটুয়াখালীতে আঘাত হানবে। এখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার তবে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার।

ঘূর্ণিঝড়ের পূর্বপ্রস্তুতি হিসেবে বরিশাল বিভাগে ৩১৭৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। আর ৩২ হাজার ৫০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। প্রতি উপজেলাতে কন্ট্রোলরুম খোলা হয়েছে।

তবে বরিশালে সকালের চেয়ে দুপুর গড়ানো সময়ে ভারি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আগামীকাল পর্যন্ত চলবে বলে বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জানিয়েছেন।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বরিশাল অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক। 

তিনি জানান, তিন নম্বর সংকেতের কারণে এরই মধ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বরিশালে, র‌য়ে‌ছে দমকা হাওয়াও।

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর কারণে পাঁচ থেকে আট ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার ভোররাতে বরিশাল অঞ্চলে আঘাত হানতে পারে।

আরও পড়ুন: বরগুনায় বৃষ্টি-দমকা হাওয়া, আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা

তিনি জানান, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পায়রা বন্দর থেকে ৬০০ কিলোমিটার দূরে আছে। গত ২৪ ঘণ্টায় ৩৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

এছাড়া নদীবন্দ‌রে তিন ও সমুদ্রবন্দ‌রে সাত নম্বর সংকেত র‌য়ে‌ছে। বরিশালে বর্তমানে বা‌তা‌সের গ‌তি‌বেগ ২০ ন‌টিক্যাল মাইল থাকলেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে বা‌তা‌সের গ‌তি‌বেগ ৭০ ন‌টিক্যাল মাইল। বৃষ্টির সাথে সাথে বাতাসের গতিবেগও বাড়তে থাকবে।


একাত্তর/এসজে

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
স্মৃতিতে এখনও দগদগে ২০২০ সালের সেই প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘আম্ফান’। মাত্র ১৫ মিনিটের জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন। সেই ঝড়ে বিলীন হওয়া গড়ইমহল সড়কটি ছয়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর